NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৮:২৮ পিএম

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়া ২৯২ রান তাড়ায় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া। এমন ধ্বংসস্তূপ থেকে একাই টেনে তুললেন অজিদের। চোট নিয়ে খেললেন ক্যারিয়ার সেরা ২০১ রানের ইনিংস।

 
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে জেতালেন ৩ উইকেটে। এতে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

 

অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে যেভাবে চেপে ধরেছিলেন আফগান বোলাররা, তাতে তাদের জয় সময়ের ব্যাপার ছিল। তবে সুযোগ মিসের আক্ষেপে পুড়তে হলো আফগানিস্তানকে।

 
কয়েকবার জীবন পেয়ে তাণ্ডব চালালেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২১টি চারের সঙ্গে ছয় মারলেন ১০টি। অর্থাৎ বাউন্ডারি থেকেই তুললেন ১৪৪ রান। 

 

৭৬ বলে শতক করার আগেই পেশিতে টান লাগে ম্যাক্সওয়েলের।

 
এরপর প্রায় দাঁড়িয়েই  ব্যাট করলেন পুরোটা সময়। ৭ উইকেট হারিয়ে অপরপ্রান্তে তাকে সঙ্গে দেন অধিনায়ক প্যাট কামিন্স। ৬৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন তিনি।    

 

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনি জুটিটা জমেনি আফগানিস্তানের। ২১ রানে আউট হন রহমানউল্লাহ গুরবাজ।

 
দ্বিতীয় উইকেটে রহমত শাহের সঙ্গে ৮৩ রানে জুটিতে দলকে বড় সংগ্রহের পথে রাখেন ইব্রাহিম। 

 

এরপর হাসমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই রান পেলেও ইনিংস বড় করতে পারেননি। অন্যপ্রান্ত ধরে খেলে ১৩১ বলে শতক পূর্ণ করে ইব্রাহিম। ষষ্ঠ উইকেটে রশিদ খানের সঙ্গে ইব্রাহিমের ২৮ বলে অবিচ্ছেদ্য ৫৮ রানের জুটিতে ২৯১ রান করে আফগানিস্তান।