NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

আবারও হালান্ডের জোড়া গোল, শেষ ষোলোতে ম্যানসিটি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৩ এএম

আবারও হালান্ডের জোড়া গোল, শেষ ষোলোতে ম্যানসিটি

চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার মিশনে দারুণ গতিতে ছুটছে ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে শেষ ষোলোর পর্ব নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। মঙ্গলবার রাতে ইয়াং বয়েজকে হারিয়েছে ৩-০ গোলে। এ দিনও জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড।

 
আগের ম্যাচেও দুইটি গোল করেছিলেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড।

 

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নক আউটে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ‘জি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হয়েছে লিপজিগ।

ইতিহাদ স্টেডিয়ামে ইয়াং বয়েজকে পাত্তাই দেয়নি পেপ গার্দিওলার দল।

 
প্রতিপক্ষকে আক্রমণে কোণঠাসা করে রাখে হালান্ড-ফোডেনরা। ২৩ মিনিটেই এগিয়ে যায় সিটি। পেনাল্টি থেকে গোল করেন হালান্ড। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়িয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
 
জ্যাক গ্রিয়েলিশের বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিং ফিল ফোডেনের।

 

মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান আরো বাড়ান হালান্ড। লুইসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জায়গা তৈরি করে বক্সের সামনে থেকে বাম পায়ের মাপা শটে জাল খুঁজে নেন হালান্ড। ইউরোপ সেরার লড়াইয়ে ৩৪ ম্যাচে হালান্ডের এটি ৩৯তম গোল। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে বড় জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।