NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

লাতিন সেরা এখন ফ্লুমিনেন্স


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৩ এএম

লাতিন সেরা এখন ফ্লুমিনেন্স

ব্রাজিলের অন্যতম শীর্ষ ক্লাব। ঘরোয়া প্রায় সব শিরোপাই তারা জিতেছে। কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তাদোরেসই এত দিন অধরা হয়ে ছিল ফ্লুমিনেন্সের। গতকাল রাতে সেই অপূর্ণতাও ফুরিয়েছে তাদের।

 
আর্জেন্টিনার জায়ান্ট বোকা জুনিয়র্সকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার নতুন চ্যাম্পিয়ন এখন ফ্লুমিনেন্স।

 

ব্রাজিলের মারাকানায় হওয়া ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েছিল ফ্লমিনেন্সই। ৩৬ মিনিটে জার্মান কানো ফাইনালের প্রথম গোলটি করেন। তবে দ্বিতীয়ার্ধেই সমতায় ফেরে বোকা লুইস আদভিনকোলার গোলে।

 
এই ম্যাচে শেষ পর্যন্ত নায়ক হয়েছেন ফ্লুমিনেন্সের জন কেনেডি। ৮০ মিনিটে বদলি নামা এই তরুণ ফরোয়ার্ডের অতিরিক্ত সময়ের গোলেই জিতেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।

 

নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ৩০ মিনিট অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই ব্যবধান গড়ে দিয়েছেন তিনি। সাতবারের চ্যাম্পিয়ন বোকা ফাইনালে উঠে হেরেছে এই প্রথমবারের মতো।