NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

সচিব ছাড়া ইসির কেউ গণমাধ্যমে কথা বলবেন না, আদেশ জারি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৭ পিএম

সচিব ছাড়া ইসির কেউ গণমাধ্যমে কথা বলবেন না, আদেশ জারি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে মুখপাত্র করে অফিস আদেশ জারি করা হয়েছে। তাই নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে তিনি ছাড়া কেউ গণমাধ্যমে কথা বলবেন না।

আজ রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। 

আদেশে বলা হয়েছে, ‌‘নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিগণকে ব্রিফ দেওয়ার জন্য ইসি সচিবালয়ের সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে।’

 

‘নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।’

অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয়/বিভাগে সচিব, মহাপুলিশ পরিদর্শক, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।