NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

শেষ মুহূর্তের গোলে জয় বার্সেলোনার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৩ এএম

শেষ মুহূর্তের গোলে জয় বার্সেলোনার

শেষ মুহূর্তের গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল স্যান সেবাস্তিয়ানের ম্যাচটি। ওই সময়ে বার্সার ত্রাতা হয়ে আসেন রোনাল্ড আরাউহো। ৯২ মিনিটে তাঁর করা একমাত্র গোলটিতেই সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা।

 
 

 

ম্যাচের শুরু থেকে বার্সার চেয়ে বেশি সুযোগ তৈরি করেছিল সোসিয়েদাদই। কিন্তু প্রাপ্ত সুযোগগুলোর একটিও কাজে লাগাতে পারেনি। বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের অসাধারণ কিছু সেভ গোল বঞ্চিত করে সোসিয়েদাদকে। তবে ম্যাচের শেষ দিকে এসে কিছু সুযোগ তৈরি করেছিল বার্সাও।

 
সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরোর অসাধারণ সেভে গোল বঞ্চিত হন গাবি।  অফসাইডের ফাঁদে পড়ে গোল পাননি আরাউহোও। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে এই আরাউহোর গোলটিই ঘরের বাইরে তিন পয়েন্ট এনে দিয়েছে জাভি এর্নান্দেজের দলকে।

 

এল ক্লাসিকোতে ভালো খেলেও হারতে হয়েছিল বার্সাকে।

 
সোসিয়েদাদের মাঠে জয়টা তাই গুরুত্বপূর্ণ আরাউহোদের কাছে, ‘ ক্লাসিকোতে ভালো খেলেও হেরেছিলাম আমরা। এই তিন পয়েন্ট তাই গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থে এই তিন পয়েন্ট খুব দরকার ছিল আমাদের।’ 

 

সোসিয়েদাদের মাঠে জিতে লা লিগার পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ১২ ম্যাচ খেলে কাতালানদের অর্জন ২৭ পয়েন্ট।

 
১২ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট কুড়িয়ে শীর্ষে মৌসুমের বিস্ময় জিরোনা। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এই জয়ের আত্মবিশ্বাস নিয়ে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেস্কর বিপক্ষে খেলবে বার্সা। ম্যাচটি অনুষ্ঠিত হবে হামবুর্গে। অন্যদিকে সোসিয়েদাদ আতিথ্য দেবে বেনফিকাকে। ইএসপিএন