NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬ | ৫ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

শাহীনের অনাকাঙ্ক্ষিত রেকর্ড


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ১১:২০ এএম

শাহীনের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছে সেমিফাইনালের দৌড়ে থাকা দুই দল পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচে অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সাক্ষী হয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি।

আগে ব্যাট করে ৬ উইকেটে ৪০১ রান তুলেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে ৯০ রান দিয়ে উইকেটশূন্য শাহীন।

 
তাতেই গড়েছেন বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। ২০১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৯ ওভারে ৮৪ রান দিয়ে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক ছিলেন হাসান আলী।

 

আজকের ম্যাচে হাসানের এই রেকর্ড অবশ্য ভেঙেছিলেন হারিস রউফ। কিউইদের বিপক্ষে ১০ ওভারে ১ উইকেট পেলেও ৮৫ রান দেন তিনি।

 
তবে ১৭ মিনিট পর তাকে ছাড়িয়ে যান শাহীন।