NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

দেশ ও পরিবারের জন্য সেমিফাইনাল খেলতে চান আফগান অধিনায়ক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৩ এএম

দেশ ও পরিবারের জন্য সেমিফাইনাল খেলতে চান আফগান অধিনায়ক

টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। পরের দুই ম্যাচে দুইটিতে জিতলে এমন একটি জিতলেও শেষ চারের দরজা খুলে যেতে পারে যুদ্ধ বিধ্বস্ত দেশটির। তা-ই যদি হয় তবে তা বিশাল অর্জন হবে দেশটির জন্য। আর সেটা শুধু দেশের মানুষের জন্য বাস্তবে রূপ দিতে চান আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

 

 

আজ নখনউতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। নেদারল্যান্ডসকে মাত্র ১৭৯ রানে গুটিয়ে দেওয়ার পর দারুণ ব্যাটিং লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। রহমত শাহর ৫২ এবং অধিনায়ক শহিদীর ৫৩ রানে চরে সহজ জয় পায় তাঁরা। বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ নবী।

 
 

 

ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার পর ডাচদের হারিয়ে এখন সেমির স্বপ্ন দেখছে আফগানিস্তান। সেই স্বপ্ন পূরণ করতে সেরাটা দেওয়ার কথা বলেছেন অধিনায়ক শহিদী,'আমরা সবাই সংঘবদ্ধ। আমরা সবাই উপভোগ করছি এবং দলকে জেতানোয় মনোযোগ রাখছি। সেমিফাইনাল খেলতে সেরাটা দেওয়ার চেষ্টা করছি।

 
যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য বিশাল অর্জন হবে।'

 

তিন মাস আগে মা'কে হারিয়েছেন শহিদী। সেই শোককে শক্তিতে পরিণত করে দারুণ করছেন আফগান অধিনায়ক। তবে পরিবারের চেয়েও দেশের জন্য সেমিফাইনাল খেলার কথা বলছেন তিনি,'তিন মাস আগে মা'কে হারিয়েছি, এ জন্য আমার পরিবার শোকাহত। তবে আমার পরিবারের চেয়েও দেশের জন্য বড় কিছু হবে যদি শেষ চারে খেলতে পারি।