NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

এমন বুঝলে বিশ্বকাপেই যেতেন না খালেদ মাহমুদ


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৫ পিএম

এমন বুঝলে বিশ্বকাপেই যেতেন না খালেদ মাহমুদ

বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। তবে খালেদ মাহমুদ জানিয়েছেন, এবার তাঁকে দলীয় সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এই ব্যাপারটা ভারতে যাওয়ার পর বুঝতে পারেন তিনি।

সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে না বুঝতে পারলে বিশ্বকাপেই যেতেন না বলে জানিয়েছেন খালেদ মাহমুদ, 'না আসতাম না, প্রথম কথা হচ্ছে এটা।

 
আমি বিশ্বকাপে আসার আগে বলেছিলাম, সেমিফাইনাল খেলব। এখন মনে হয় কোন চিন্তা করে যে বলেছিলাম!'

 

এবার দায়িত্বের সীমাবদ্ধতা নিয়ে খালেদ মাহমুদ আরো বলেছেন, 'বিসিবি থেকে আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছে, সেটাই করার চেষ্টা করছি। প্রতিটা সফরে আমার একটা বাড়তি থাকত যে, আমি দল নির্বাচনের অংশ থাকতাম। যেটা এবার নেই।

 
আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আমাকে বলে দেওয়া হয়েছে, আমি কতটুকু করতে পারব, কতটুকু পারব না। এখন ক্রিকেটিং রুল আমার না।'

 

ব্যাপারটা যে মানতে পারছেন না, সেটাও পরিস্কার জানিয়েছেন খালেদ মাহমুদ, 'খুশি তো (না)…আমি তো এভাবে থাকতে চাই না।

 
যেহেতু আমার রক্তে ক্রিকেট। কোচিং করি এটা আমার পেশা। টেকনিক্যাল মানুষ হিসেবে গত সফরগুলোতে যে ভূমিকা ছিল, এসব থেকে আমি দূরে আছি। আমি উপভোগ করছি কিনা-না, অবশ্যই না। একটা সফরে আমি অভিভাবক হিসেবে থাকব, নিয়ম-শৃঙ্খলা বা অন্য বিষয় দেখব।
 
সেটা তো আমার কাজ না। সেটাও আমি দেখতাম, তবে আমি ক্রিকেট দেখতাম। এভাবে থাকতে চাইনি।'