NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘বাজবল’কে আবর্জনা বললেন অস্ট্রেলিয়ান ব্যাটার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৩ এএম

‘বাজবল’কে আবর্জনা বললেন অস্ট্রেলিয়ান ব্যাটার

ইংলিশ ডিকশেনারিতে যুক্ত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘বাজবল’ শব্দটি।  গতকাল বিষয়টি নিশ্চিত হয়েছে যে পরবর্তী কলিন্স ইংলিশ ডিকশেনারিতে যুক্ত হবে বাজবল শব্দটি। গত বছরের মে মাসে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে এই সংস্করণে ভিন্ন ধাঁচের আগ্রাসী ক্রিকেট খেলছে ইংলিশরা। তাদের এই আক্রমণাত্মক ক্রিকেট বাজবল নামে পরিচিতি পেয়েছে।

 

 

শব্দটিকে ডিকশেনারির জন্য ব্যাখ্যা করা হয়েছে এভাবে, ‘এটি টেস্ট ক্রিকেটের এমন একটি ধরন, যেখানে ব্যাটিং দল উচ্চ আগাসী ধাঁচে ব্যাটিং করবে।’ বিষয়টিকে স্রেফ আবর্জনা বলে উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া দলের ব্যাটার মারনাশ লাবুশানে।

আগামী শনিবার আহমেদাবাদে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দল দুই মেরুতে অবস্থান করছে।

 
বাস্তবিক অর্থে সেমির লড়াই থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। উল্টো দিকে অস্ট্রেলিয়া সেরা চার নিশ্চিতের পথে আছে। এমন এক ম্যাচের আগে গতকাল লাবুশেনের কাছে বাজবল ডিকশেনারিতে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। তাঁর উত্তর পছন্দ হওয়ার কথা নয় ইংলিশদের।
 
লাবুশেন বলেছেন, ‘ওহ, তাই? ওটা (বাজবল) তো আবর্জনা।’

 

পরক্ষণে অবশ্য লাবুশেন যোগ করেন, ‘সত্যি বলতে, আমি জানি না ওটা (বাজবল) আসলে কি। আমার কোনো ধারণাই নেই আপনারা কী বলছেন।’