NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের সিদ্ধান্ত সাময়িক : ওমান দূতাবাস


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৭ পিএম

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের সিদ্ধান্ত সাময়িক : ওমান দূতাবাস

শ্রমবাজারে শৃঙ্খলা আনতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধের বিষয়টি সাময়িক বলে জানিয়েছে ওমান দূতাবাস। এ সিদ্ধান্ত অন্য দেশগুলোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। আজ বৃহস্পতিবার ঢাকায় ওমান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ওমান গত ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দেয়।

 
এর পেছনে রাজনৈতিক বিষয় নেই উল্লেখ করে দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত সংক্রান্ত রাজকীয় ওমান পুলিশের ঘোষণার মূল বিষয় হলো বিদেশিদের জন্য ওমানের শ্রমবাজার পর্যালোচনা করা। এটি সার্বিক সমীক্ষার অংশ। ওমানের শ্রমবাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে এটি করা হয়েছে। ওমানের বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

 

ওমান দূতাবাস জানায়, ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর করা হয়েছে। পর্যালোচনা দ্রুত শেষ করে আবারও ভিসা চালু করার চেষ্টা চলছে।

ওমান দূতাবাস আরো জানায়, ওমানের উন্নয়ন কর্মকাণ্ডে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশি শ্রমিকদের অসামান্য অবদানের কথা ওমান অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে স্মরণ করে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও পারস্পরিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক জোরদার করতে ওমান সবসময় আগ্রহী।

 

 

ওমান দূতাবাস বলেছে, ভিসা সাময়িকভাবে বন্ধের পেছনে কোনো রাজনীতি নেই। বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে ওমান সম্মান করে।