NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৪ এএম

>
শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে সাধারণ জনগণ ব্যাপক বিক্ষোভ আর প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেওয়ায় আগামী বুধবার পদত্যাগের পরিকল্পনা করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তার এই সিদ্ধান্তের পর দেশটির সংসদের স্পিকার আগামী ২০ জুলাই নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছেন।

সোমবার দেশটির সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আরেওয়ার্দানা বলেছেন, আগামী ১৫ জুলাই শ্রীলঙ্কার সংসদের অধিবেশন পুনরায় বসবে এবং ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এক বিবৃতিতে লঙ্কান এই স্পিকার বলেছেন, ‘পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ১৯ জুলাই সংসদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২০ জুলাই সংসদে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটি হবে।’

‘আজ রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকে দেশের জরুরি কার্যক্রম চালিয়ে নেওয়া এবং সংবিধান অনুযায়ী নতুন সর্বদলীয় সরকার গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন।’

এদিকে, বাসভবনে বিক্ষোভকারীদের হানার আগে নিরাপদ স্থানে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে সোমবার দেশটির বিমানঘাঁটিতে লঙ্কান প্রেসিডেন্টের পৌঁছানোর খবর জানাজানি হওয়ার পর বিদেশে তার নির্বাসনে যাওয়ার গুঞ্জনও ছড়িয়েছে।

শনিবার নৌবাহিনীর নিরাপত্তা ব্যবস্থার আওতায় কলম্বোর প্রেসিডেন্ট প্রাসাদ থেকে পালিয়ে যান রাজাপাকসে। কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট ভবন দখলে নেওয়ার কিছুক্ষণ আগে পালিয়েছেন তিনি। এর কয়েক ঘণ্টা পর দেশটির সংসদের স্পিকার ঘোষণা দেন, ক্ষমতা শান্তিপূর্ণ হস্তান্তরে প্রেসিডেন্ট রাজাপাকসে আগামী বুধবার পদত্যাগ করবেন।

সোমবার দেশটির শীর্ষ একজন প্রতিরক্ষা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কাতুনায়েকে বিমানঘাঁটিতে নেওয়ার আগে ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট রাজাপাকসে নৌবাহিনীর একটি স্থাপনায় আশ্রয় নিয়েছিলেন। এই বিমানঘাঁটির সাথে দেশটির প্রধান বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানা রয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, ‘প্রেসিডেন্ট এবং তার দলবলকে দুটি বেল ৪১২ হেলিকপ্টারে করে কলম্বোতে নেওয়া হয়েছে। তবে গোতাবায়ার অবস্থান সম্পর্কে প্রেসিডেন্টের কার্যালয় আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। কিন্তু স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে সোমবার আরও পরের দিকে গোতাবায়া দুবাইয়ের উদ্দেশ্যে কলম্বো ত্যাগ করবেন বলে জানানো হয়েছে।

লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দফতর বলেছে, গোতাবায়া রাজাপাকসে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন।