NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

এ রকম কখনোই হয়নি : মিরাজ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

এ রকম কখনোই হয়নি : মিরাজ

আইসিসি সুপার লিগের প্রতিযোগিতায় সেরা তিন দলের একটি হয়ে বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। মনে করা হয়েছিল, এবার বিশ্বকাপে সেমিফাইনালে না গেলেও প্রতিপক্ষ দলগুলোর ঘাম ছুটিয়ে দেবেন সাকিব আল হাসানরা। কিন্তু হচ্ছে তার উল্টোটা।

৭ ম্যাচে মাত্র ১ জয়ে সবার আগে বিশ্বকাপ শেষ বাংলাদেশের।

 
আজ পাকিস্তানের কাছে হেরে চূড়ান্ত হয়ে গেছে বিদায়। কেন সফলতা পাচ্ছে না বাংলাদেশ? পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর ভাগ্যকে দুষলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

 

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এ রকম কখনোই হয়নি। আমাদের লাক ফেভার করছে না।

 
সবাই চেষ্টা করছে, অনুশীলন করছি, পরিকল্পনা করছি; কিন্তু ভাগ্য না থাকলে সফল হবেন না। দিনশেষে আল্লাহর রহমত দরকার, ভাগ্য দরকার। বিশ্বাস করি এটা বেশি দিন যাবে না, আমরা কামব্যাক করব।’

 

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের মতো আজও কলকাতার ইডেন গার্ডেনসে সাকিব-মিরাজদের সমর্থন জানিয়েছেন দেশ থেকে যাওয়া সমর্থকরা।

 
আশা নিয়ে গ্যালারিতে বসেছিলেন তারা, আজ অন্তত জিতবে বাংলাদেশ। আবার আশাহত হতে হয়েছে তাদের।

 

সমর্থকদের উদ্দেশে মিরাজ বলেন, ‘হতাশ আমরা সবাই হচ্ছি। চেষ্টা করছি ভালো খেলার। বাংলাদেশের দর্শকরা সব সময় সমর্থন করেন।

 
নেদারল্যান্ডসের কাছে হারের পরও এই ম্যাচে অনেক দর্শক হয়েছে। তারা কখনো আশা ছেড়ে দেন না। বিশ্বাস করেন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আমরাও বিশ্বাস করি।’