NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

রেকর্ড অষ্টম ব্যালন ডি'অর জিতলেন মেসি


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ১২:১৯ এএম

রেকর্ড অষ্টম ব্যালন ডি'অর জিতলেন মেসি

গুঞ্জন সত্যিই হল। রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি'অরের পুরস্কার জিতলেন লিওনেল মেসি। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে পেছনে ফেলে ২০২২-২৩ মৌসুমের সেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনা কিংবদন্তি। ফ্রান্সের প্যারিসে সোমবার রাতে আলো ঝলমলে আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

 
 

 

এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন মেসি। ইন্টার মায়ামির হয়েও ছিলেন দারুণ ছন্দে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বলও পেয়েছেন।

 

 

পাঁচটি ব্যালন ডি'অর জিতে দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অষ্টমবার এই পুরস্কার জিতে তাকে অনেকটা ছাড়িয়ে গেলেন মেসি। আর্জেন্টাইন তারকার সঙ্গে লড়াইয়ে ছিলেন আর্লিং হালান্ড। গত মৌসুমে সিটিকে ট্রেবল জেতানোর পথে ৫৩ ম্যাচে করেছিলেন রেকর্ড ৫২ গোল।

 
কিন্তু আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোয় মেসির হাতেই উঠেছে ব্যালন ডি'অর পুরস্কার।

 

সেরা দশের বাকিরা হচ্ছেন: কিলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইন, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, হুলিয়ান আলভারেস, ভিক্টোর ওসিমহেন, বের্নারদো সিলভা ও লুকা মডরিচ।

এছাড়া কোপা ট্রফি জিতেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেস। সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

 
সেরা স্ট্রাইকারের পুরস্কার গার্ড মুলার ট্রফি জিতেছেন গত মৌসুমে ৫২ গোল করা আর্লিং হালান্ড। সেরা ক্লাব নির্বাচিত হয়েছে ম্যানচেস্টার সিটি।