NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

এখনো সিআইডির নিয়ন্ত্রণে বিএনপি কার্যালয়


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম

এখনো সিআইডির নিয়ন্ত্রণে বিএনপি কার্যালয়

ঢাকা: নয়াপল্টনের বিএনপি কার্যালয় এখনো অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। ‘ডু-নট ক্রস ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে কার্যালয়ের তিন দিক ঘিরে রাখা হয়েছে। দুই প্রান্তে এক স্তরের পুলিশ অস্ত্র হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কার্যালয়ের কলাপসিবল গেটে তালা লাগানো।

 

 

পুলিশ কর্মকর্তারা জানান, বিএনপির অফিস এখনো সিআইডির ক্রাইম সিন ইউনিটের নিয়ন্ত্রণে। এখানে তারা তদন্ত কাজ করছে।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর গভীর রাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দিয়ে সিআইডি তদন্তকাজ শুরু করে।

গতকাল ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে সরজমিনে তদন্তে এসে ১১টি আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।

ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, তারা আলামতগুলো পরীক্ষা করতে কেমিক্যাল ল্যাবরেটরিতে পাঠিয়েছে।

 

কার্যালয়টি বন্ধ হয়ে পড়ায় নেতাকর্মীদের এই এলাকায় দেখা যাচ্ছে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে মামলা থাকায় অনেক নেতাই আত্মগোপনে চলে গেছেন।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাইটপোস্টগুলোতে নতুন করে আরো সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে।

দুপুরে গিয়ে দেখা গেছে মই দিয়ে নতুন ক্যামারা স্থাপন করছেন টেকনিশিয়ানরা।

 

নয়াপল্টনের সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল করছে। পথচারীদের কার্যালয়ের সামনে ‘ক্রাইম সিন’ বেষ্টনী ঘুরে যেতে হচ্ছে।