NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

নির্বাচন ভণ্ডুল ও প্রশ্নবিদ্ধ করা নিয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৯:১৮ পিএম

নির্বাচন ভণ্ডুল ও প্রশ্নবিদ্ধ করা নিয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

আগামী সাধারণ নির্বাচন যাতে কেউ ভণ্ডুল ও প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতির জন্য দেশবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সম্মানে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক সংবর্ধনায় ভার্চুয়ালি দেওয়া এক বক্তৃতায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বেলজিয়াম ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এস্পেস লুমেইনের পারফর্মিং আর্ট থিয়েটারে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে এই সংবর্ধনার আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যাতে পরবর্তী সাধারণ নির্বাচন ভণ্ডুল ও প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

 
’

 

এ ছাড়া সরকারের বিরুদ্ধে যে সকল অপপ্রচার চালানো হচ্ছে তাতে কর্ণপাত না করে গত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অপপ্রচারের যথার্থ জবাব হিসেবে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে তা জনগণের কাছে তুলে ধরুন।’

বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে খুনি-সন্ত্রাসীদের কেউ যেন পুনরায় জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের স্বাধীনতা ও উন্নয়ন পেয়েছে।

 

 

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। আন্তরিকতা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের কারণে আমরা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি।

১৯৭৫-১৯৯৬ এবং ২০০১-২০০৯ সাল পর্যন্ত ২৯ বছরে বিএনপি-জামায়াতসহ অন্যান্য সরকার বাংলাদেশের উন্নয়নে কী করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। ২৯ বছর দেশের জনগণের জন্য অন্ধকার ও কষ্টের সময় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের হাতে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই এবং তারা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।

 
’

 

এ ছাড়াও সরকার রেমিট্যান্সে পাঁচ শতাংশ প্রণোদনা দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান।