NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

রামপালের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৮:২৮ পিএম

রামপালের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।

আনোয়ারুল আজিম কালের কণ্ঠকে বলেন, ‘মঙ্গলবার ভোর ৪টার দিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।

 
শুরুতে ৪০০ মেগাওয়াট উৎপাদন শুরু হলেও সন্ধ্যার পর থেকে দ্বিতীয় ইউনিটের পুরো সক্ষমতার ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।’

 

বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে এক হাজার ৩২০ মেগাওয়াটের দুই ইউনিটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় গত বছরের ১৭ ডিসেম্বর। প্রথম ইউনিটের উৎপাদন শুরুর পর কয়লাসংকট এবং কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েকবার উৎপাদন বন্ধ রাখতে হয়। তবে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে।