NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

বাংলাদেশি সমর্থকের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সমর্থকরা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৪ পিএম

বাংলাদেশি সমর্থকের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সমর্থকরা

পুনেতে বাংলাদেশ-ভারত ম্যাচে গ্যালারিতে থাকা বাংলাদেশের এক সমর্থকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন ভারতের জার্সি পরা কয়েকজন সমর্থক। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশি সমর্থককে সমর্থন দিয়ে ক্ষমা চেয়েছেন কয়েকজন ভারতীয় সমর্থক।

১৯ অক্টোবর সে ম্যাচে ভারতের বিপক্ষে একেবারে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। বিরাট কোহলির শতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে টাইগাররা।

 
বাংলাদেশ দলকে সমর্থন দিতে একটি বাঘের পুতুল নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন শোয়েব আলী নামের এক সমর্থক। সেই বাঘের পুতুল নিয়ে কয়েকজন ভারতীয় সমর্থন টানাহেঁচড়া করেন।

 

সেই ঘটনার ভিডিও নিজের ফেসবউক পেজে শেয়ার করে শোয়েব লিখেছেন, ‘ভারতের সমর্থকদের থেকে কখনোই এই রকম পরিস্থিতি আশা করিনি। ভারতের ক্রিকেট ভক্ত সুধীর-বাবুরামরাও তো আসে আমাদের দেশে।

 
তারা জানে তাদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করি। তারাও তো আমাদের বন্ধু। ভারতীয় সমর্থকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমি কি বলব, আমার বুকটা ফেটে যায়।
 
এই রকম কেউ কিছু করবেন না, কখনোই করবেন না। খেলায় হার-জিত থাকবেই। ক্রিকেট ভদ্রলোকের খেলা, সবাই ভদ্রভাবে খেলা দেখা, সাপোর্ট করা।’

 

এই ঘটনায় দুই ভারতীয় তাতক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সমর্থকদের মধ্যে চার-পাঁচজন এমন থাকেই যারা এমন কাজ করে। বাকিরা আমরা সবাই বাংলাদেশি ভাইদের বুকেই টেনে নিই।

 
’

 

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় ক্রিকেট কর্তারাও এই ঘটনা সমর্থন করেননি। পুনের দর্শকদের কয়েক জনের ওই আচরণে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভাবমূর্তি ক্ষতি করবে বলে জানান অনেকে। ভারতীয় সংস্কৃতির অবমাননার কথাও বলেছেন কেউ কেউ। সেই ঘটনায় বেশ কিছু ভারতীয় সমর্থক ক্ষমা চেয়ে এবং দুঃখ প্রকাশ করে শোয়েবকে বার্তা পাঠিয়েছেন।