NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

নিহত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৭:১৫ পিএম

নিহত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহত ফিলিস্তিনিদের জন্য গতকাল শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। এদিকে নিহত ফিলিস্তিনিদের স্মরণে আজ শনিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতার জন্য গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

 
 

 

এদিকে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আজ শনিবার দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। মসজিদে দোয়া ছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের কথা সরকারের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।