NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

বার্সেলোনাকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ব্রাজিলের রাফিনহা


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৯:০৩ এএম

>
বার্সেলোনাকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ব্রাজিলের রাফিনহা

বার্সেলোনায় যেতে চান রাফিনহা, তবে লিডসের সঙ্গে স্প্যানিশ ক্লাবটির আলোচনা চলছে মন্থর গতিতে। বার্সার আশায় পথে চেয়ে বসে থাকা এই ব্রাজিলিয়ান উইঙ্গার এবার খানিক বিরক্ত, তাই কাতালান ক্লাবটিকে পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন, তাকে দলে পেতে চাইলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিডসের সঙ্গে চুক্তি করতে হবে। এমনটা না হলে তার ব্যাপারে আগ্রহী অন্য ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন তিনি।
 
রাফিনহাকে দলে ভেড়াতে তৈরি ইংলিশ জায়ান্ট চেলসি। সেজন্য লিডসকে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ডের একটি প্রস্তাবও দিয়েছে। লিডসও রাফিনহাকে চেলসির কাছে ছেড়ে দিতে আগ্রহী। তবে বার্সেলোনায় খেলার স্বপ্নপূরণ করতে চেলসির প্রস্তাব গ্রহণ করছেন না এই ব্রাজিলিয়ান।

 

গোল.কম জানিয়েছে, রাফিনহা এবং তার এজেন্ট ডেকো ৪৮ ঘণ্টার সময় দিয়েছে বার্সেলোনাকে। এর মধ্যে লিডসের সঙ্গে চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে বলেছেন তারা। 

ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, রাফিনহার জন্য বার্সেলোনা এরই মধ্যে চেলসির সমান ৬০ মিলিয়নের প্রস্তাব দিয়েছে। লিডসের সঙ্গে চুক্তির কাঠামো নিয়ে আলোচনাও দ্রুত আগাচ্ছে।

 

অর্থনৈতিক সমস্যার কারণে দলবদলের বাজারে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে বেগ পেতে হচ্ছিল বার্সেলোনার। সেজন্য সম্প্রতি টিভি স্বত্বের ২৫ শতাংশ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের কাছে ২০৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ১০ শতাংশ টিভি স্বত্ব বেচে দিয়েছে। রাফিনহাকে দলে টানতে এখন পর্যাপ্ত অর্থ বার্সার হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।