NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

ঈদযাত্রায় সহযোগিতায় রেড ক্রিসেন্ট


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫৯ এএম

>
ঈদযাত্রায় সহযোগিতায় রেড ক্রিসেন্ট

ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক আর নির্বিঘ্ন করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অর্ধশতাধিক যুব ও স্বেচ্ছাসেবক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে সোসাইটির পক্ষ থেকে।

শ‌নিবার (৯ জুলাই) রেড ক্রিসেন্ট থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হয়।

সংস্থা‌টি জানায়, ঈদযাত্রা স্বস্তির ও আনন্দের করতে হ্যান্ডমাইক ও লিফলেট বিতরণের মাধ্যমে ট্রাফিক সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া, বয়স্কদের জন্য হুইল চেয়ারের মাধ্যমে রাস্তা পারাপারে সহযোগিতা করাসহ সব ধরনের সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

পাশাপাশি ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে এসব জায়গায় সোসাইটির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্রও খোলা হয়েছে। ঈদযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা মানুষদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা।

গত ৬ জুলাই থেকে রাজধানীর গুলিস্তান, সায়দাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড, কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন সোসাইটির অন্তত ৮৫ স্বেচ্ছাসেবক।

এছাড়া রাজধানীর ফার্মগেট, বাংলামটর, বিজয় সরণিসহ গুরুত্বপূর্ণ ১১টি পয়েন্টে যত্রতত্র গাড়ি পার্কিং রোধ করে ট্রাফিক পুলিশকে যানজট নিরসনেও সহায়তা করছেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

ঈদ শেষে রাজধানী ফেরত মানুষদের ফেরার যাত্রাকে স্বস্তির করতে ১২ জুলাই থেকে সংস্থা‌টির স্বেচ্ছাসেবকদের এ ধরনের সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।