NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে নৈশ ভোজে যাবেন পাকিস্তানি অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৯ পিএম

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে নৈশ ভোজে যাবেন পাকিস্তানি অভিনেত্রী

বিশ্বকাপে ভারতের বিপক্ষে এখনো জয়ের খাতা খুলতে পারেনি পাকিস্তান। গত শনিবার চলতি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচেও পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছেন রোহিত শর্মারা। এমন জয়ের পর আকাশে উড়ছে ভারত। তবে পাকিস্তানি অভিনেত্রী সেহের শিনওয়ারি মনে করেন, পাকিস্তানের হারের প্রতিশোধ নেবে বাংলাদেশ, ভারতের মাটিতেই তাদের নিচে নামিয়ে আনবে টাইগাররা।

 
আর যদি ভারতকে হারাতে পারেন সাকিবরা, তাহলে ঢাকায় এসে টাইগারদের সঙ্গে নৈশ ভোজে যাবেন এই অভিনেত্রী।

 

আজ বৃহস্পতিবার পুনেতে ভারতের বিপক্ষ মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ১৫ অক্টোবর মাইক্রো ব্লগিং সাইট 'এক্সে' (সাবেক টুইটার) এসে এমন ইচ্ছা প্রকাশ করেন শিনওয়ারি। তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, আমার বাংলাদেশি বন্ধুরা প্রতিশোধ নেবে।

 
বাংলাদেশ যদি ভারতকে এই ম্যাচে হারিয়ে দেয়, তাহলে আমি ঢাকায় যাব। সেখানে গিয়ে বাংলাদেশি ছেলেদের সঙ্গে নৈশ ভোজে মাছ খাব।’

 

নৈশ ভোজে যাওয়ার ঘোষণা দিয়েই থেমে থাকেননি শিনওয়ারি। বাংলাদেশের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি।

 
১৮ অক্টোবর রাতে আরো এক পোস্টে 'জয় বাংলা' লিখে একটি জয়সূচক ইমোজি দিয়েছেন সেহার। যেখানে বাংলাদেশের পতাকার ইমোজিও ছিল।

 

সেহারের জন্ম পাকিস্তানের হায়দরাবাদে। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক 'সইর সওয়া সইর'-এ অভিনয়ের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সেহারের। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার।

 
সেই শো বিপুল জনপ্রিয়তা পায়। ওই শোয়ের হাত ধরেই ঘরে ঘরে পরিচিতি পান এই অভিনেত্রী।