NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

হালান্ডদের হারিয়ে ইউরোর মূল পর্বে স্পেন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৩ পিএম

হালান্ডদের হারিয়ে ইউরোর মূল পর্বে স্পেন

ইউরো বাছাইয়ের প্রথম লেগে নরওয়েকে হেসেখেলে উড়িয়ে দিয়েছিল স্পেন। তবে দ্বিতীয় লেগে আর্লিং হালান্ডরা বেশ ভালো লড়াই করেছে। যদিও শেষ হাসিটা স্পেনেরই। ১-০ গোলের জয়ে জার্মানিতে অনুষ্ঠেয় আগামী ইউরোর মূল পর্বে খেলা নিশ্চিত করেছে স্প্যানিশরা।

 

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। ২০ মিনিটের সময় গোলও পেয়ে গিয়েছিল তারা। তবে অফ সাইডে বাতিল হয় আলভারো মোরাতার প্রচেষ্টা। প্রথমার্ধে গোলের আরো একটি সুযোগ পায় স্পেন।

 
৪১ মিনিটের সময় মোরাতার হেড গোল বক্স খুঁজে না পেলে হতাশ হতে হয় স্প্যানিশদের।

 

উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে পিছিয়ে পড়তে পারত স্পেন। মাঝমাঠ থেকে বল পায়ে দারুণ ক্ষিপ্রতায় স্পেনের বক্সে ঢুকে পড়েন আর্লিং হালান্ড। তবে প্রতিপক্ষের দুইজনের চ্যালেঞ্জের মুখে পজিশন হারিয়ে ফেললে গোলবঞ্চিত হয় নরওয়ে।

 
 

 

স্পেন কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। চতুর্থ মিনিটে বার্সেলোনা তারকা গাভির গোলে ম্যাচে এগিয়ে যায় স্প্যানিশরা। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল। ৬ ম্যাচে এটির স্পেনের পঞ্চম  জয়। ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে সাবেক চ্যাম্পিয়ন স্পেন।

 
সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্কটল্যান্ড। এই হারে শেষ হয়ে গেল নরওয়ের আশা। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা।