NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৭ এএম

ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা

ঢাকা: তিন দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। তাঁর এ সফরে আসন্ন জাতীয় নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সফরকালে আফরিন আখতার পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাবেন।

 

 

গত সপ্তাহে শ্রীলঙ্কায় আফরিন আখতারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ নিয়ে পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর এই কর্মকর্তার সঙ্গে নির্বাচন ও মানবাধিকারসহ বেশ কয়েকটি বিষয়ে ‘খুব ভালো ও ইতিবাচক’ আলোচনা হয়েছে।

আফরিন আখতারকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, ‘বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়।