NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

সাড়ে ১০ লাখ বানভাসি পরিবারকে ত্রাণ দিয়েছে বিএনপি


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২৩ পিএম

>
সাড়ে ১০ লাখ বানভাসি পরিবারকে ত্রাণ দিয়েছে বিএনপি

বিএনপি সাড়ে ১০ লাখ বানভাসি পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন জেলার পক্ষ থেকে দলের ত্রাণ তহবিলে অর্থ গ্রহণের এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

টুকু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট-সুনামগঞ্জসহ বন্যাকবলিত এলাকায় এখন পর্যন্ত সাড়ে ১০ লাখ বানভাসি পরিবারকে আমরা ত্রাণ দিয়েছি। এই ত্রাণ দেওয়া অব্যাহত রয়েছে। ত্রাণ আমরা সংগ্রহ করেছি প্রত্যেকটা জেলা ও ইউনিটের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে। অনেক সাধারণ মানুষও আমাদেরকে টাকা দিয়েছে। জনগণের কাছ থেকে টাকা নিয়ে আমরা বন্যার্তদের কাছে পৌঁছে দিয়েছি। এই দুর্যোগে বিএনপি প্রমাণ করেছে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে আছে এবং জনগণের পাশে থাকবে।

সরকারের নানা নিপীড়ন-নির্যাতনের মধ্যে বিএনপির নেতাকর্মীরা কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এত নিপীড়নের মধ্যেও তৃণমূলে আমাদের সংগঠন আছে, বিএনপি বেঁচে আছে, কর্মীরা মামলা-মোকাদ্দমা মাথায় নিয়ে কাজ করছে। আর সরকারি দলের কোনো সংগঠন নাই। তাদের আছে পুলিশ, কিছু আমলা, কিছু ডিসি, কিছু ওসি আর কিছু হাতুড়ি বাহিনী।

অনুষ্ঠানে জেলা ও মহানগরের পক্ষে ঢাকা মহানগর উত্তরের আমিনুল হক, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামাল, ঢাকা জেলার দেওয়ান মো. সালাহউদ্দিন, খন্দকার আবু আশফাক, গাজীপুর মহানগরে সালাহউদ্দিন সরকার, সোহরাব উদ্দিন, শওকত হোসেন, নারায়ণগঞ্জ জেলার মইনুল ইসলাম রবি, মামুন মাহমুদ, মহানগরের সাখাওয়াত হোসেন, আওলাদ হোসেন, আবু আল ইউসুফ টিপু এবং ঢাকা জেলা যুবদলের রেজাউল কবির পল, প্রয়াত মন্ত্রী আবদুল মান্নানের কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান বিএনপির ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেন।