NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

কাপড়ে মাথা ঢেকে বাইকে চড়ে সিনেমার প্রিমিয়ারে নুসরাত ফারিয়া


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৭ পিএম

কাপড়ে মাথা ঢেকে বাইকে চড়ে সিনেমার প্রিমিয়ারে নুসরাত ফারিয়া

শুক্রবার মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। ছবিটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। গতকাল ছিল ছবিটির প্রিমিয়ার শো। রাজধানীর এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত প্রিমিয়ার শো‌তে উপ‌স্থিত ছিলেন সিনেমাটির কলাকুশলীসহ শোবিজ অঙ্গনের তারকারা।

 
সেখানে উপস্থিত ছিলেন ফারিয়াও। 

 

তবে প্রিমিয়ারে যাওয়ার মুহূর্তে সন্ধ্যায় ঢাকার যানজটে পড়তে হয়েছে ফারিয়াকে। তাই সঠিক সময়ে প্রিমিয়ারে পৌঁছতে অভিনব পন্থা বেছে নিয়েছেন অভিনেত্রী। প্রিমিয়ার শো’তে পৌঁছতে মোটরবাইক নেন ফারিয়া।

 
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় মাথা কাপড়ে ঢেকে বাইকে চেপেছেন ফারিয়া। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এইভাবে আমি প্রিমিয়ারে পৌঁছেছি।’ 

 

1
নুসরাত ফারিয়ার ইনস্টাগ্রাম থেকে নেওয়া

অভিনেত্রীর পোস্ট করা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি।

 
ভক্তরাও বেশ পছন্দ করেছেন ফারিয়ার তাৎক্ষণিক কৌশলের।

 

এদিকে বাইকে চড়ে প্রিমিয়ারে যাওয়ার প্রসঙ্গে ভারতীয় একটি পোর্টালের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘ডিজাইনার পোশাক পরে শেষে গাড়ি থেকে নেমে বাইকে গিয়ে বসলাম। তা না হলে সময়মতো পৌঁছতে পারতাম না।’ একই সঙ্গে অভিনেত্রী জানালেন, জীবনে এই প্রথম এভাবে তিনি কোনো ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন।