NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ২১, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

৩৭৫ সিসির মোটরসাইকেল নিবন্ধনের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৫ পিএম

৩৭৫ সিসির মোটরসাইকেল নিবন্ধনের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল নিবন্ধনের অনুমতি দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিআরটিএ সংস্থাপন শাখা প্রজ্ঞাপন জারি করেছে। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই অনুমতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আমদানি নীতি আদেশ, ২০২১-২০২৪ এবং ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে দেশীয় শিল্প খাতের বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান ১৬৫ সিসির পাশাপাশি দেশের অভ্যন্তরে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের নিবন্ধন করা যাবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।