NYC Sightseeing Pass
Logo
logo

লন্ডনের লুটন বিমানবন্দরে ভয়াবহ আগুন


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১৫ এএম

লন্ডনের লুটন বিমানবন্দরে ভয়াবহ আগুন

লন্ডনের লুটন বিমানবন্দরে ভয়াবহ আগুন লাগায় সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমানবন্দরটির একটি টার্মিনালে গাড়ি রাখার জায়গায় আগুন লেগেছে। সাধারণ মানুষকে ওই এলাকায় এড়িয়ে যেতে বলা হয়েছে।

বেডফোর্ডশায়ার ফায়ার সার্ভিস বলছে, টার্মিনাল ২ কার পার্কিং আগুনের বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে।

 
সেখানে এক সঙ্গে প্রায় এক হাজার ২০০টি গাড়ি রাখা যায়। আগুনে চার দমকলকর্মী এবং বিমানবন্দর এক কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে আরো একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।