NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

ঢাকায় আসছেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা আফরিন


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫২ এএম

ঢাকায় আসছেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা আফরিন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে আফরিন আখতার আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর বাংলাদেশ সফর করতে পারেন।

আফরিন আখতার তাঁর এবারের সফরে ঢাকায় বিভিন্ন বৈঠক ছাড়াও রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন। এ সফরে তিনি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করবেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

 

 

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোতে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক দেখভাল করেন। এ ছাড়া তিনি নিরাপত্তা ও আন্তর্দেশীয় বিষয়ক দপ্তরেরও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।