NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

মধ্যপ্রাচ্যে সংঘাত মার্কিন ‘ব্যর্থতার’ উদাহরণ : পুতিন


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৬ পিএম

মধ্যপ্রাচ্যে সংঘাত মার্কিন ‘ব্যর্থতার’ উদাহরণ : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, ইসরায়েল-গাজা সংঘাত ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির ‘ব্যর্থতা’ তুলে ধরেছে। সেই সঙ্গে ‘একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র’ গঠন ‘প্রয়োজন’ বলে মত দিয়েছেন।

হামাস ইসরায়েলের ওপর ব্যাপক হামলা চালানোর কয়েক দিন পর মস্কোতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে দেখা করার সময় রুশ নেতা এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি মনে করি অনেকেই আমার সঙ্গে একমত হবেন, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন রাজনীতির ব্যর্থতার একটি স্পষ্ট উদাহরণ।

 

 

এ ছাড়াও একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র সংঘাত একচেটিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য হওয়ার মতো সমঝোতার সন্ধানে ব্যস্ত ছিল না। পশ্চিমারা ফিলিস্তিনি জনগণের মৌলিক স্বার্থ বিবেচনায় নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

 

 

এক দিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনই ইসরায়েলে শান্তির জন্য ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান। এ ছাড়া যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের কাছাকাছি যুদ্ধজাহাজ মোতায়েনের পর একটি বিদেশি খেলোয়াড় সংঘাতে প্রবেশ করতে পারে বলেও উদ্বেগ পকাশ করেছে মস্কো।