NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১১, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

আজ বিশ্ব সাইকেল দিবস


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ০৬:০৮ এএম

>
আজ বিশ্ব সাইকেল দিবস

আজ ৩ জুন, বিশ্ব সাইকেল দিবস। ২০১৮ সালের পর প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। এ উপলক্ষে বিভিন্ন সাইকেল রাইড সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে র‍্যালি, বিভিন্ন গন্তব্যে সাইকেল রাইড দেওয়া।

ঢাকাসহ এর আশপাশে রাইড কর্মসূচি হাতে নিয়েছে বিডি সাইক্লিস্ট গ্রুপ। এর অংশ হিসেবে রাজধানীর মিরপুর, আসাদ গেট, খিলক্ষেত ও মানিক মিয়া এভিনিউ থেকে সাইকেল রাইড শুরু হবে। অপরদিকে নারায়ণগঞ্জের চাষাড়া ও জালকুড়ি থেকেও সাইকেল রাইড করবে বিডি সাইক্লিস্ট গ্রুপের সদস্যরা।

সুস্থ জীবন পরিচালনায় ২০১৮ সালের এপ্রিলে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেব প্রস্তাব করে জাতিসংঘ। এরপর থেকেই প্রতি বছর এটি পালিত হয়ে আসছে। যাতে অংশ নেয় সব ধরনের মানুষ।

জাতিসংঘ সাইকেলকে শান্তি, সহনশীলতা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ুর জন্য উপযুক্ত যানবাহন হিসেবে পরিচয় করিয়েছে।

দিবসটির মূল উদ্দেশ্য মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রর অধ্যাপক লেসজেক সিবিলস্কি বিশ্ব সাইকেল দিবসের স্বীকৃতির জন্য কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় দিবসটি তুর্কমেনিস্তানকে নিয়ে ৫৬টি দেশের সমর্থন লাভ করে।