NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

পাহাড়সম লক্ষ্যের সামনে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৫ এএম

পাহাড়সম লক্ষ্যের সামনে বাংলাদেশ

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে উইকেটের ফায়দা নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। সেটা তো হয়ইনি, উল্টো বাংলাদেশকে ৩৬৫ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে ইংলিশরা।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। সেই ঝালই কি না বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে মেটালেন ডেভিড মালান-জো রুটরা।

 
ইংলিশদের বড় সংগ্রহ এনে দিয়েছেন মূলত ওপেনিং জুটি আর দ্বিতীয় উইকেট জুটি।

 

ডেভিড মালান আর জনি বেয়ারস্টোর ওপেনিং জুটি থেকে আসে ১১৫ রান। বেয়ারস্টোকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। ফেরার আগে ৫৯ বলে ৫২ রান করেছেন বেয়ারস্টো।

 
তাঁর ইনিংসে ৮টি চারের মার রয়েছে। ইংল্যান্ডের ইনিংসে দ্বিতীয় শত রানের জুটি এসেছে মালান আর রুটের জুটিতে।

 

দুজনের ১৫১ রানের জুটিই মূলত ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দিয়েছে। এই জুটিতে ওয়ানডের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মালান।

 
৩৯ বলে ফিফটি ও ৯১ বলে বিশ্বকাপের নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার। তাঁকে শেষ পর্যন্ত ১৪০ রানে ফিরিয়ে স্বস্তি ফেরান শেখ মেহেদী হাসান।

 

মালান ১০৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৬ চার ও ৫ ছক্কায়। এরপর রুটের সঙ্গে জস বাটলারের ২৮ রানের জুটি। ব্যক্তিগত ২০ রানে বাটলারকে বোল্ড করে ফেরান বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

 
ইনিংসের বাকি সময়টায় নিজেদের কিছুটা ফিরে পান বাংলাদেশের বোলাররা। এই সময় টানা দুই বলে রুট ও লিয়াম লিভিংস্টোনকে নিজের শিকারে পরিণত করেন শরীফুল।

 

রুট ৬৮ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন। তাঁর ইনিংসে ৮ চার ও এক ছক্কা। এরপর হ্যারি ব্রুক, স্যাম কারান ও আদিল রশিদকে ফিরিয়েছেন শেখ মেহেদী। ক্রিস ওকস শিকার হয়েছেন তাসকিন আহমেদের। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থেমেছে ৯ উইকেতে হারিয়ে ৩৬৫ রানে। শেষ ১০ ওভারে ঘুরে দাঁড়িয়ে রানের লাগাম টেনেছেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের এই পর্বে ৬৬ রান দিয়েছেন তাঁরা। ৮ ওভারে ৭১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার শেখ মেহেদী। শরীফুল নিয়েছেন ৩ উইকেট।