NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না স্টোকস!


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১২:৫৩ এএম

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না স্টোকস!

দলের সঙ্গে অনুশীলনে এলেন ঠিকই, তবে ব্যাট-বল হাতে নিয়ে দেখলেন না বেন স্টোকস। আজ দুপুরে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে অনুশীলনের পুরোটা সময়ই ট্রেনার আর ফিজিওর সঙ্গে পড়ে থাকলেন এই ইংলিশ অলরাউন্ডার। দৌড়ালেন, করলেন নানা ড্রিলও। নিউজিল্যান্ডের বিপক্ষে এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তাঁকে বিশ্রামেই রাখা হয়েছিল।

 
চোটপ্রবণ এই ক্রিকেটারকে ঝুঁকিমুক্ত রাখতে সম্ভবত বাংলাদেশের বিপক্ষেও খেলাবে না ইংল্যান্ড। সম্ভাব্য এই সিদ্ধান্তের কারণ এই স্টেডিয়ামের বাজে আউটফিল্ড।

 

সামনে আরো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্টোকসের সার্ভিস পাওয়ার আশায় তাঁর বিশ্রাম দীর্ঘায়িতই করে দিচ্ছে ইংলিশ শিবির। সরাসরি তা জানার সুযোগ ছিল না কারণ আজ জনি বেয়ারস্টোর সংবাদ সম্মেলনে বিশ্বকাপ কাভার করতে আসা ব্রিটিশ সাংবাদিক ছাড়া আর কারোরই প্রবেশাধিকার ছিল না।

 

 

সেখানে উপস্থিত দ্য গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক সাইমন বার্নটন বাংলাদেশের বিপক্ষে স্টোকসের না খেলার কথা জানাতে গিয়ে বলছিলেন, ‘আফগানিস্তান দলের (ইংলিশ) কোচ জোনাথন ট্রট বাংলাদেশ ম্যাচের পর বাজে আউটফিল্ড নিয়ে ইংল্যান্ড দলের কোচদের টেক্সট করেছেন। সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় চোটপ্রবণ স্টোকসকে তাই এরকম মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না ইংলিশ টিম ম্যানেজমেন্ট।’