NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন লিভিংস্টোন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৫ এএম

বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন লিভিংস্টোন

বর্তমান চ্যাম্পিয়নের তকমা নিয়ে বিশ্বকাপ যাত্রার শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। আগের আসরে যাদের হারিয়ে শিরোপা উৎসব করেছিল ইংলিশরা, চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই নিউজিল্যান্ডের কাছে রীতিমতো উড়ে গেছে। এই হার কিছুতেই মানতে পারছে না তারা। আগের হারের ক্ষতে প্রলেপ দিতে পরের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে দেখে নেওয়ার হুমকি ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টনের।

 

 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে আলাপে লিভিংস্টোন বলেছেন, ‘একটা ম্যাচ দিয়ে একটা টুর্নামেন্ট বিবেচনা করা যাবে না। আমাদের এই দলটার একটা বিষয় খুব ভালো যে যখন আমরা কোনো ম্যাচ হেরে যাই তখন আমরা আরো বেশি আক্রমণাত্মক হয়ে যাই। মঙ্গলবার (বাংলাদেশের বিপক্ষে) আমাদের এমনটা করার সুযোগ আছে।’

মঙ্গলবার বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটি হবে ধর্মশালায়।

 
সেখানে খুব বেশি না হলেও আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে লিভিংস্টোনের। সেই অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে লিভিংস্টোন বলেন, ‘সেখানে বাউন্ডারি এতটা বড় নয়। সেই সঙ্গে আমাদের লাইন আপে যে শক্তি আছে তাতে এটা আমাদের জন্য আরো ভালো হবে।’