NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার হিড়িক!


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০২:২২ পিএম

বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার হিড়িক!

আমেরিকার ভিসার বিষয়টি তুমুল আলোচনা তৈরি করেছে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশটির ভিসানীতি ঘোষণাকে কেন্দ্র করে। বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া মানুষের সংখ্যা চলতি বছর হঠাৎ করেই লাফ দিয়েছে। কোভিড মহামারীর দুই বছর বাদ দিলে ২০১৩ সাল থেকে এক দশক এ সংখ্যা মোটামুটি একটি বৃত্তেই ঘুরপাক খাচ্ছিল। তবে চলতি ২০২২-২৩ সালের সংখ্যাটি এরই মধ্যে ৫৯ হাজার ছাড়িয়ে গেছে। এই প্রবণতা চলতে থাকলে বছর শেষে সংখ্যাটি ৬০ হাজারের বেশি হবে।

আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব কনস্যুলার অ্যাফেয়ার্সের পরিসংখ্যানে মিলেছে এমন তথ্য। ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে সংখ্যাটি কেবল ঢাকায় আমেরিকার দূতাবাস থেকে ইস্যু করা ভিসার; ‍অন্যান্য কেন্দ্র থেকে ইস্যু করা ভিসা হিসাবের বাইরে রয়েছে।

 

আমেরিকার অর্থবছর হিসাব হয় অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তাদের ভিসার হিসাবও সেই সূচি ধরেই করা হয়। যুক্তরাষ্ট্রের ভিসার বিষয়টি তুমুল আলোচনা তৈরি করেছে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশটির ভিসানীতি ঘোষণাকে কেন্দ্র করে। জানানো হয়েছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে যারাই বাধা হবে তারা এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা দেবে না দেশটি। এরই মধ্যে এই নীতির প্রয়োগ শুরু হয়ে গেছে।

তবে কাকে ভিসা দেওয়া হচ্ছে না, সেটি আমেরিকার গোপন দলিল। ভিসাপ্রত্যাশী ছাড়া অন্য কাউকে সেই তথ্য জানানো হয় না।