NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

মেক্সিকোয় বাস খাদে, ১৬ অভিবাসনপ্রত্যাশী নিহত


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:২২ পিএম

মেক্সিকোয় বাস খাদে, ১৬ অভিবাসনপ্রত্যাশী নিহত

মেক্সিকোর দক্ষিণে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন ভেনেজুয়েলা ও হাইতিয়ান অভিবাসী নিহত হয়েছেন। এ ছাড়া এই ঘটনায় আরো ২৭ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ একটি সংশোধিত বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

দেশটির ওয়াক্সাকা প্রদেশের প্রসিকিউটর আগে এক বিবৃতিতে বলেছিলেন, প্রাথমিকভাবে ১৮ জন মারা গেছেন বলে জানা গেছে।

 
পরে তা সংশোধন করা হয়। কর্তৃপক্ষ বলেছে ২৭ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জাতীয়তা উল্লেখ করা হয়নি। 

 

ওয়াক্সাকা প্রদেশের বেসামরিক সুরক্ষা বিভাগ দুর্ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে।

 
তাতে দেখা যায়, বাসটি ওয়াক্সাকা এবং কেন্দ্রীয় প্রদেশের পুয়েব্লাকে সংযোগকারী মহাসড় ধরে যাচ্ছিল। রাস্তার একটি বাঁকে এসে গাড়িটি ছিটকে পড়ে।

 

সম্প্রতি আমেরিকায় প্রবেশের লক্ষ্য নিয়ে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে বাস, ট্রাক ও মালবাহী ট্রেনে করে বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী আসছেন মেক্সিকোতে। মেক্সিকোকে এক্ষেত্রে করিডোর হিসেবে ব্যবহার করছেন তারা।

 
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অবশ্য অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপারে কঠোর অবস্থান নিলেও তাতে তেমন কোনো কাজ হচ্ছে না।