NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বায়ার্নের জয়ের রাতে ম্যানইউ ও আর্সেনালের হার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৬ পিএম

বায়ার্নের জয়ের রাতে ম্যানইউ ও আর্সেনালের হার

চ্যাম্পিয়নস লিগে টানা দুই হারের তিক্ত স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। গালাতাসারাইয়ের কাছে হেরেছে ৩-২ গোলে। হেরেছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। ফ্রেঞ্চ ক্লাব লেঁসের বিপক্ষে গানারদের হার ২-১ গোলে।

 
তবে জয়ের ধারায় বায়ার্ন মিউনিখ। কোপেনহেগেনকে হারিয়েছে ২-১ ব্যবধানে।

 

ওল্ড ট্রাফোর্ডে বলের দখল আক্রমণে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডই। কিন্তু একাধিক সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত হারতে হয়েছে।

 
যদিও ১৭ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাই। গোল করেন রাসমুস হোলুন্ড। ছয় মিনিট পরেই অবশ্য উইলফিড জাহা গোল করে গালাতাসারাইকে সমতা ফেরান। ৬৭ মিনিয়ে আবারও হোলুন্ড গোল করে ইউনাইটেডকে এগিয়ে নেন।
 
তবে ৭১ মিনিটে করিম আরতুকগু এবং ৮১ মিনিটে মাউরো ইকার্দির গোলে জয় নিশ্চিত করে তুরস্কের ক্লাবটি। ইংলিশদের মাটিতে এটাই প্রথম জয় তাদের। দুই হারে 'এ' গ্রুপের তলানিতে ম্যানইউ।

 

আগের ম্যাচেই বড় ব্যবধানে জেতা আর্সেনাল দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে। লেঁসের কাছে হেরেছে ২-১ গোলে।

 
প্রতিপক্ষের মাঠে অবশ্য প্রথমে এগিয়ে যাক গানাররাই। ১৪ মিনিটে দলকে লিড এনে দেন গ্যাব্রিয়েল জেসুস। তবে ২৫ মিনিটে আদ্রিয়ান থমাসন এবং ৬৯ মিনিটে এলিয়ে ওয়াহির গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে লেঁস। 

 

এদিকে কষ্টার্জিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে ৫৫ মিনিটে পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। স্বাগতিকদের এগিয়ে নেন লুকাস লেরাগার। তবে ৬৭ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান জামাল মুসিয়ালা। আর ৮৩ মিনিটে জয়সূচক গোলটি করেন ম্যাথিস টেল। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে বায়ার্ন। বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। পিএসভির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সেভিয়া।