NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ঢাকায়


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০১:৪১ পিএম

মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ঢাকায়

ঢাকা: যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স সম্পর্কিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার দু’দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তিনি দূতাবাস ও কনস্যুলেটের কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং কনস্যুলার কার্যক্রম পরিদর্শন করবেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, তার সফর বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি আমাদের গভীর এবং টেকসই প্রতিশ্রুতির গুরুত্বকে তুলে ধরে।

 

মার্কিন কর্মকর্তার কনস্যুলার বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।