NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

লিড নিয়েও জিততে পারল না মেসিহীন মায়ামি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১২ পিএম

লিড নিয়েও জিততে পারল না মেসিহীন মায়ামি

বার্সেলোনার সাবেক তিন তারকা লিওনেল মেসি, সার্জিও বুসকেটস ও জর্দি আলবাকে ছাড়াই সোমবার ভোরে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের এই ম্যাচে ওরলান্ডো সিটির সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। 

এই ড্রয়ে মায়ামি প্লে-অফের শেষ পজিশন থেকে পাঁচ পয়েন্ট দূরে রয়েছে। মিয়ামির নিয়মিত মৌসুম শেষ হতে আর মাত্র পাঁচ ম্যাচ বাকি রয়েছে।

 
গত মাসে মেসির আগমনের পর উজ্জীবিত মায়ামি লিগ কাপের শিরোপা জয় করেছিল। এখন তাদের সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। বুধবার ভোরে ইউএস ওপেন কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ হাউস্টন ডাইনামো। ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে কোচ জেরার্ডো মার্টিনো কোনো ঝুঁকি নিতে চাননি।
 

 

ফিটনেস সমস্যার কারণে মেসি ও আলবা বিশ্রামে রয়েছেন। স্প্যানিশ মিডফিল্ডার বুসকেটসকেও দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেন মার্টিনো। অভিজ্ঞ এই তিন তারকার পরিবর্তে ঘরের মাঠে বেড়ে ওঠা স্থানীয় দুই তরুণ নোহা অ্যালেন ও ডেভিড রুইজের উপর আস্থা রেখেছিলেন মার্টিনো। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য।

 

 

বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে কাম্পানার পাস ধরে জোসেফ মার্টিনেজের লো শট গালেস সেভ করলে ফিরতি বলে ডেভিড রুইজ মায়ামিকে এগিয়ে দেন। কিন্তু ৬৬তম মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে আনে স্বাগতিকরা। পরে ড্র হয় ম্যাচটি। এই ড্রয়ের পর ২৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে রয়েছে মায়ামি। প্লে-অফে খেলতে হলে অন্তত ৯ নম্বরে উঠতে হবে তাদের।