NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

ডিসিওর সদস্য পদ পেতে চুক্তি সই করেছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ১১:০৭ এএম

ডিসিওর সদস্য পদ পেতে চুক্তি সই করেছে বাংলাদেশ

বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ডিসিওর (ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশন) সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকরণের চুক্তি সই করেছে। নিউইয়র্কে ডিসিওর সেক্রেটারি জেনারেল দিমাহ্‌ আল ইয়াহ্‌ইয়ার সঙ্গে হওয়া এক বৈঠকে এ চুক্তি করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২০ সেপ্টেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ডিসিওর সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকরণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজ সারাবিশ্বের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ সদস্যপদ অর্জনের মাধ্যমে আমাদের চারটি সুযোগ সৃষ্টি হয়েছে।

পলক বলেন, ডিসিওর ১৫টি সদস্য রাষ্ট্রের সঙ্গে আমাদের ডিজিটাল উদ্যোক্তাদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের সাইবার সিকিউরিটিকে আরও সুসংহত করার সুযোগ সৃষ্টি হয়েছে, এবং স্টার্টআপ পাসপোর্ট নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, আমরা আশা করছি, ডিসিওর আনুষ্ঠানিক সদস্যপদ লাভের মাধ্যমে ২০৪১ সাল নাগাদ আমাদের স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারব।