NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

এশিয়া কাপ শেষে কোন দল কত টাকা পাচ্ছে


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ১০:২৭ পিএম

এশিয়া কাপ শেষে কোন দল কত টাকা পাচ্ছে

১৯ দিনে ১৩ ম্যাচ দিয়ে শেষ হলো এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। ৬ জাতির এই টুর্নামেন্ট শেষ হয়েছে রেকর্ডের এক ম্যাচ দিয়ে। ফাইনালে লঙ্কানদের রীতিমত উড়িয়েই দিয়েছে ভারত। মোহাম্মদ সিরাজের ব্যক্তিগত ঝলকের দিনে নিজেদের ৮ম এশিয়া কাপ শিরোপা নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।  

রোববারের (১৭ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে জিতে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে চ্যাম্পিয়ন দলটি। একইদিনে প্রাইজমানি পেয়েছে রানার্সআপ শ্রীলঙ্কাসহ বাকি দলগুলোও।

এশিয়া কাপের ফাইনালে দুই দলের জন্য বরাদ্দ ছিল ৩ কোটি ২৮ লাখ টাকার ওপরে (৩ লাখ মার্কিন ডলার)। এর মধ্যে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে ২ কোটি ১৯ লাখ টাকার ওপরে (২ লাখ মার্কিন ডলার) এবং রানার্সআপ শ্রীলঙ্কা পেয়েছে ১ কোটি টাকারও বেশি।

 

এশিয়া কাপে মোট ৬টি দলের মাঝে ষষ্ঠ স্থানে থাকা নেপাল ছাড়া বাকি পাঁচ দলের জন্য বরাদ্দ ছিল প্রাইজমানি। সুপার ফোরে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পেয়েছে ৬৮ লাখ টাকার ওপরে (৬২ হাজার ৫০০ মার্কিন ডলার)। চতুর্থ স্থানে থাকা পাকিস্তান পেয়েছে ৩৪ লাখ টাকারও বেশি। আর পঞ্চমে থেকে আসর শেষ করা আফগানিস্তান পেয়েছে ১৩ লাখ টাকার ওপরে (১২ হাজার ৫০০ মার্কিন ডলার)।

এছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় ৫ হাজার মার্কিন ডলার করে পেয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ওপরে। 

পুরস্কার বরাদ্দ ছিল কলম্বোর মাঠকর্মীদের জন্যেও। বর্ষার মাঝে মাঠকে খেলার উপযোগী করতে নিরন্তর পরিশ্রম করেছেন তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে মোটা অঙ্কের পুরস্কার থাকছে তাদের জন্য।