NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

লিবিয়ায় বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ অনেকে


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:২১ পিএম

লিবিয়ায় বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ অনেকে

লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় দারনা শহরে অন্তত ছয়জন বাংলাদেশি মারা গেছেন। এ ছাড়া লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরীতে বসবাসরত বাংলাদেশের বেশ কিছু নাগরিক এখনো নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

দারনা শহরে নিহত ছয়জন বাংলাদেশির মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন রাজবাড়ী জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। এখন পর্যন্ত নিহত অন্য দুজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। 

 

ফেসবুক পেজে দূতাবাসা জানায়, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল-বাইদা, আল-মার্জ শহর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টির কারণে দারনা বাঁধের ভয়াবহ ধসে সৃষ্ট বন্যায় কয়েক হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বর্তমানে আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এমতাবস্থায় দারনা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বশেষ অবস্থা জানার জন্য দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ উদ্ধার কার্যক্রমে নিয়োজিত স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।