NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

‘ইউনূসের মামলা পর্যবেক্ষণে বিদেশ থেকে কোনো আবেদন আসেনি’


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৬ এএম

‘ইউনূসের মামলা পর্যবেক্ষণে বিদেশ থেকে কোনো আবেদন আসেনি’

ঢাকা: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা পর্যবেক্ষণে বিদেশ থেকে কোনো আবেদন এখনো আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারপ্রধানের জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মামলা পর্যবেক্ষণে আন্তর্জাতিকভাবে কোনো আবেদন এসেছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রীর বলেন, কেউ যোগাযোগ করেনি।

তিনি বলেন, ‘আমরা সব সময় বলছি, তিনি সম্মানিত নাগরিক এবং তিনি দেশের আইন-কানুন জানেন।

তার বিরুদ্ধে মামলা সরকার করেনি। যারা ভুক্তভোগী, তারা করেছেন। মামলা আইনি প্রক্রিয়ায় চলছে। আমাদের কিছুই করার নেই।
আদালতকে সরকার কোনোভাবে প্রভাবিত করবে না। আমাদের আইন ব্যবস্থা স্বাধীন। বিদেশি পণ্ডিতরা, নামিদামি লোকেরা, তারা পুরোটা জানেন না। তারা মামলা সম্পর্কে না জেনে বন্ধ করে দিতে বলেছেন।
সরকারের কোনো ক্ষমতা নেই মামলা বন্ধ করার। নোবেল বিজয়ী হলেই তিনি সব অপরাধের ঊর্ধ্বে, তা ঠিক নয়।’

 

মন্ত্রী আরো বলেন, ‘ড. ইউনূস যদি কোনো অপরাধ না করে থাকেন, তাহলে তো ভয়ের কোনো কারণ নেই। বিচার তার পক্ষে যেতে পারে, যদি তিনি অপরাধ না করে থাকেন। তার অপরাধবোধ থাকার কারণটা তো খুব দুঃখজনক।

এ রকম নামিদামি লোক ভয়ে আছেন কেন? দোষ থাকলে একটু ভয় থাকে।’

 

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন উপস্থিত ছিলেন।