NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

ডিজিটাল আইনের চলমান মামলা বাতিলের সুযোগ নেই : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০১:৪১ এএম

ডিজিটাল আইনের চলমান মামলা বাতিলের সুযোগ নেই : আইনমন্ত্রী

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলা বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান।

গতকাল বুধবার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

রাষ্ট্রপতির স্বাক্ষরের পরে গেজেট হলে বিলটি আইনে পরিণত হবে। নতুন আইনে বলা হয়েছে, ডিএসএতে ইতোমধ্যে দায়ের করা মামলাগুলো চলমান থাকবে। এ বিষয়ে সংসদ সদস্য মোকাব্বির খান তার প্রশ্নে জানতে চান বাতিল হওয়া ডিএসএ অপপ্রয়োগে যারা বিভিন্ন ধরণের হয়রানি, জেল জুলুমের শিকার হয়েছে; এখনো অনেকেই কারাগারে আছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা; একই সঙ্গে বিষয়গুলো কিভাবে নিষ্পত্তি করা হবে তাও আইনমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

 

লিখিত জবাবে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন দায়েরকৃত মামলা বাতিল করার সুযোগ নেই এবং এ সংক্রান্তে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না।

ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আইনের অবস্থান হলো যেসব অপরাধ পুরোনো আইনে করা হয়েছে, সেই পুরোনো আইনে যে শাস্তি, সেই শান্তি অপরাধীকে আদালত প্রদান করবে। সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ সংক্রান্ত যে বিধান রয়েছে তাতে উল্লেখ করা হয়েছে- ‘অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল, এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ-সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না।’

 

আইনমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা আইনে রহিতকরণ ও হেফাজত সংক্রান্ত বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে যে, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন দায়েরকৃত অভিযোগ ও তদসংক্রান্ত অন্যান্য কার্যক্রম বা সূচিত কোনো কার্যধারা বা দায়েরকৃত কোনো মামলা বা আপিল যেকোনো পর্যায়ে অনিষ্পন্ন থাকলে উক্ত কার্যধারা বা আপিল এমনভাবে চলমান থাকবে যেন তা সাইবার নিরাপত্তা আইনের অধীন সূচিত বা দায়েরকৃত।