NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

এডিসি হারুন : এডমিন ক্যাডার-ছাত্রলীগকেও তদন্ত কমিটিতে রাখার দাবি


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:২০ পিএম

এডিসি হারুন : এডমিন ক্যাডার-ছাত্রলীগকেও তদন্ত কমিটিতে রাখার দাবি

রাজধানীর শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে এডমিন ক্যাডার ও ছাত্রলীগকে রাখার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

খোকন তার পোস্টে লেখেন, ‘আরেকটি কথা, তদন্ত কমিটিতে যারা সদস্য তারা শুধু পুলিশ ক্যাডারের, কমিটিতে অ্যাডমিন ক্যাডার এবং ছাত্রলীগকেও রাখা উচিত। কারণ, ঘটনার সঙ্গে তিনটা পক্ষ জড়িত। নয়তো রিপোর্ট একতরফাই হওয়ার সম্ভাবনা বেশি।’

dhakapost

এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)

রাতেও তিনি এ বিষয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আপনি (এডিসি সানজিদা আফরিন নিপা) অসুস্থ, আপনার হাজবেন্ড জানে না, আপনার আরেক বিভাগের স্যার কীভাবে জানে? যদি আপনি জানিয়ে থাকেন, তাহলে অ্যাপয়েন্টম্যান্টের জন্য আপনি তো আপনার হাজবেন্ডকে বলতে পারতেন। কারণ আপনার হাজবেন্ডের পদপদবি আরও বড়। স্বামীর চেয়ে স্যার যখন বেশি আপন হয়, তখন বিষয়টা অস্বাভাবিক না?’

তিনি লিখেছেন, ‘আপনার নিজের বড় বোনও ঢাকা মেডিকেলের ডাক্তার, যেহেতু উল্টাপাল্টা পোশাকের বিষয় আপনিই বলেছেন, ইসিজি-ইটিটি তো আপনি ওনার ওখানেও করতে পারতেন। এছাড়া পুলিশ হাসপাতাল হচ্ছে দেশের অন্যতম ভালো একটি হাসপাতাল, আপনি তো সেখানেও যেতে পারতেন।’

ওই ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার (অপারেশন্স) আবু ইউসুফকে সভাপতি করে ৩ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়।