NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

আর্জেন্টাইনদের হৃদয় জয় করেছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ০১:০১ এএম

আর্জেন্টাইনদের হৃদয় জয় করেছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ঢাকা: বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে সমর্থন করে বাংলাদেশিরা আর্জেন্টাইন জনগণের হৃদয় জয় করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। গতকাল শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জি২০ সম্মেলনের ফাঁকে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় দূতাবাস খোলার জন্য আর্জেন্টিনাকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী আর্জেন্টিনার সঙ্গে খেলাধুলা, কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াকরণের মতো খাতগুলোতে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

 

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নয়াদিল্লিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে তাঁরা শিল্প, ব্যবসা ও বাণিজ্য এবং মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সহযোগিতা আরো জোরদারে সম্মত হয়েছেন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন।