NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

পর্তুগাল আওয়ামী লীগের আয়োজনে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৫ এএম

পর্তুগাল আওয়ামী লীগের আয়োজনে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

পর্তুগালের লিসবনের প্রবাসীদের নিয়ে দেশটির দর্শনীয় স্থান আভেইরোর জেলার ওইস দা রেবেইরা এবং আভেইরোর আজুদা শহরের আমব্রেলা স্কাই প্রজেক্টের সাথে পরিচিতি এবং উপস্থাপন করতে পর্তুগাল আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হলো আনন্দ ভ্রমণ।

সকালে দেশীয় নাস্তার পরিবেশনের মধ্যদিয়ে রাজধানী লিসবন থেকে বাস নিয়ে বনভোজনের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। মনোমুগ্ধকর এই আনন্দ ভ্রমণ আয়োজনে ছিল দেশীয় মুখরোচিত নানান খাবার আর বিভিন্ন ধরনের মিষ্টান্ন।

ওইস দা রেবেইরা লেকের দুই পাড়ের প্রকৃতি অপূর্ব সৌন্দর্য, লেকের মধ্যে নৌ-ভ্রমণ, বিকেলে আমব্রেলা স্কাই প্রজেক্টের ছাতার রাজ্যে এই আনন্দ ভ্রমণে আভিজাত্যে ও চমকে ভরা এই আয়োজনে আরো ছিলো প্রবাসী সংগীত শিল্পী এফ.আই রনির একক সংগীত অনুষ্ঠান, ফুটবল খেলা, কুইচ প্রতিযোগিতা, আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও সব শেষ ছিলো বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ।

 

অনুষ্ঠিত আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহাবুব আলম, সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসাইন, প্রচার সম্পাদক রেজাউল বাসেত, সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বিল্লাল রেজা, শিল্প বিষয়ক সম্পাদক ডালিম আহমেদ, সহআইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, সহসাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, সেতুবাল আওয়ামী লীগের আহ্বায়ক হারুন অর রশিদ সহ উপস্থিত ছিলেন পর্তুগাল যুবলীগের ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আনন্দ ভ্রমণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, (সমন্বয়ক) দপ্তর সম্পাদক জাকির হোসাইন, আওয়ামী লীগ নেতা মিজান, যুবনেতা তানভীর আলম জনি, খন্দকার ইউনুস ফাহাদ, কাওছার আহমদ।