NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ল্যাভরভ


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৯ পিএম

রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ল্যাভরভ

ঢাকা: দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। স্বাধীনতা-পরবর্তী সময়ে কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে এটি প্রথম সফর। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় আসেন তিনি।

ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ল্যাভরভ। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মস্কোর প্রচেষ্টার অংশ হিসাবে এই সফরকে একটি পদক্ষেপ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সক্রিয় সমর্থন, খাদ্য, সার ও জ্বালানির মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এ ছাড়া ইউক্রেন সমস্যার পর থেকে বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি, সার নিরাপত্তা, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার কারণে যে সমস্যা তৈরি হয়েছে তা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

এ ছাড়া রুশ-ইউক্রেন যুদ্ধের দ্রুত শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য বাংলাদেশ রাশিয়াকে অনুরোধ জানাবে বলেও উল্লেখ করেন তিনি।মুক্তিযুদ্ধের পুরোটা সময় বাংলাদেশকে সমর্থন জানিয়েছে সোভিয়েত ইউনিয়ন। তাই রাশিয়াকে যুদ্ধ বন্ধের আহ্বানের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন ফোরামে আগামী দিনে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে রাশিয়ার সহযোগিতা কামনা করা হবে এই সফরে।