NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

ব্যাংকের সুদের হার আরো বাড়বে : সালমান এফ রহমান


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৯:৫৬ পিএম

ব্যাংকের সুদের হার আরো বাড়বে : সালমান এফ রহমান

ঢাকা: আগামীতে ব্যাংকের সুদহার আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কনফারেন্সরুমে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি এ কথা জানান।

এ সময় দেশের ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জ ও রাজস্ব বিভাগের নানা হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। তাদের জবাবে সালমান এফ রহমান বলেন, রাজস্ব বিভাগের সঙ্গে সংকট নিরশনে এফবিসিসিআইকে নিবিড়ভাবে কাজ করতে হবে।

ব্যবসায় প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা সরকারের কাজ। ব্যবসায়ীদের লাভ নিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়। সরকার অনেক দিন ধরেই ব্যাংকের সুদ নিয়ন্ত্রিত রেখেছিল। কিন্তু এখন আমানতের সুদহার বাড়ানোর ফলে আগামীতে তা আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না।
 

 

ব্যবসায়ীদের বাড়তি সুদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে জানিয়ে তিনি বলেন, সরকার রাজস্ব আহরণে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। ব্যবসায়ীদের দাবির মুখে কর কমানো হলেও কাঙ্ক্ষিত হারে রাজস্ব বাড়েনি। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবসায়ীদের নিয়মিত কর পরিশোধ করতে হবে।

বৈঠকে বিডা কর্মকর্তা ও এফবিসিসিআইয়ের নেতারা উপস্থিত ছিলেন।