NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পাকিস্তানের প্রধানমন্ত্রী‌কে আম উপহার পাঠালেন শেখ হা‌সিনা


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৯ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী‌কে আম উপহার পাঠালেন শেখ হা‌সিনা

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য এক হাজার কেজি আম পা‌ঠি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার পাঠা‌নো এ শু‌ভেচ্ছা উপহার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর ক‌রে‌ছে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন।

ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে সাদরে গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে বলে ম‌নে কর‌ছে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন।

গতবছরও পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা। ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য পাঠানো হয় বাংলাদেশের আম।