NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

নাটোর-৪ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২০ পিএম

নাটোর-৪ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়

একাদশ জাতীয় সংসদের সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬১ নম্বর আসন (নাটোর-৪) আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

এদিকে, সংবিধান অনুযায়ী সংসদের কোনো আসন শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ইতোমধ্যে শূন্য ঘোষণার গেজেট ইসিতেও পৌঁছেছে বলে জানা গেছে। গত ৩০ আগস্ট আসনটি শূন্য হওয়ায় পরবর্তী ৯০ দিন ধরলে এ আসনে উপ-নির্বাচন আগামী ২৭ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

ইসি কর্মকর্তারা বলছেন, আগামী ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হবে। আর বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। ইতোমধ্যে কমিশনের কাছে উপ-নির্বাচন নিয়ে নথি উপস্থাপন করা হয়েছে। আলোচনার পর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।

গত ২৬ আগস্ট নাটোরে একটি সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়লে একাদশ জাতীয় সংসদের সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ আগস্ট তার মৃত্যু হয়। রাজনৈতিক জীবনে মো. আব্দুল কুদ্দুস ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।